• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

হাবিবুর রশিদ

খালেদা জিয়ার ত্যাগের পথেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়বো

নিজস্ব প্রতিবেদক    ১১ জানুয়ারী ২০২৬, ১১:০৯ পি.এম.
হাবিবুর রশিদ হাবিব। ছবি: ভিওডি বাংলা

ঢাকা–৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আন্দোলনে নিজের পরিবার, সন্তান, ঘরবাড়ি এবং ব্যক্তিগত সুখ সবকিছু বিসর্জন দিয়েছেন। তিনি মিথ্যা মামলায় কারাবরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু কখনোই স্বৈরাচারের সঙ্গে আপস করেননি।ত্যাগের পথেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব।

তিনি বলেন, “দেশ ও মানুষের প্রতি ভালোবাসা থেকেই খালেদা জিয়া আজীবন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এদেশের মানুষ তাকে যে ভালোবাসা দিয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে বিরল। সেই ভালোবাসার মূল কারণ একটাই তিনি জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতার প্রশ্নে আপসহীন ছিলেন।

বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর বাসাবো এর মোড়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যে রক্ত ঝরেছে, সেই রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সেই নতুন বাংলাদেশ গড়তে ৩১ দফাভিত্তিক রূপরেখা ঘোষণা করেছেন। সেই পরিকল্পনার লক্ষ্য হচ্ছে—একটি আধুনিক, গণতান্ত্রিক ও জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

হাবিব বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে জনগণ তাদের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে এবং সেই প্রতিনিধি দলীয় আনুগত্যের চেয়ে জনগণের কাছে বেশি দায়বদ্ধ থাকবে। জনপ্রতিনিধি হবেন এলাকার মানুষের সেবক, ক্ষমতার মালিক নয়।

নারীর ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তারেক রহমানের পরিকল্পনায় নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। আগামী বাংলাদেশ বিনির্মাণে আমাদের মা-বোনদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

তিনি বলেন, খালেদা জিয়া তিলে তিলে মৃত্যুর মুখে গিয়েও দেশের প্রশ্নে আপস করেননি। শহীদরা এই দেশের মানুষের ভোটাধিকার ও মুক্তির জন্য জীবন দিয়েছেন। আমরা সেই অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ উল্লেখ করে হাবিব বলেন, “ভোটের দিন কেন্দ্রে গিয়ে আপনার ভোট দিয়ে আপনার প্রতিনিধি নির্বাচন করুন। তাহলেই সেই প্রতিনিধি আপনার কাছে জবাবদিহির মধ্যে থাকবে এবং এলাকার উন্নয়নে কাজ করতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, “আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও নৈরাজ্যমুক্ত সমাজ গড়তে চাই। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে প্রতিটি মানুষ নিরাপদ থাকবে এবং মাথা উঁচু করে বাঁচতে পারবে।

এসময় তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের