• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পাবনা কারাগারে থাকা আ’লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু

পাবনা প্রতিনিধি    ১২ জানুয়ারী ২০২৬, ১০:২৬ এ.এম.
পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকী মারা গেছেন। সংগৃহীত ছবি

কারাগারে থাকা পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকী মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা কারাগারের জেল সুপার ওমর ফারুক। তিনি জানান, গত শুক্রবার সকালে কারাবন্দি অবস্থায় হৃদরোগ ও ডায়াবেটিসজনিত জটিলতায় অসুস্থ হয়ে পড়েন প্রলয় চাকী। তাৎক্ষণিকভাবে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়।

কারা সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ ডিসেম্বর সকালে পাবনা শহরের পাথরতলা এলাকার নিজ বাসা থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে। পরে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারেই ছিলেন।

প্রলয় চাকী রাজনীতির পাশাপাশি একজন সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। তিনি পাবনা শহরের আলোচিত ‘চাকী বাড়ি’ নামে পরিচিত একটি মদের বারের মালিক হিসেবেও পরিচিত ছিলেন। গত ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র হত্যাকাণ্ডের ঘটনার পর ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে চলে যান বলে জানা যায়। পরবর্তীতে তার গ্রেপ্তার এবং ওই মদের বার বন্ধের দাবিতে বিভিন্ন সময়ে স্থানীয়দের আন্দোলনও হয়েছে।

ভিওডি বাংলা/ এম এস রহমান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার