• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

মির্জা ফখরুল

আইন-শৃঙ্খলার পরিস্থিতি এখনও উদ্বেগজনক

ঠাকুরগাঁও প্রতিনিধি    ১২ জানুয়ারী ২০২৬, ১২:২৪ পি.এম.
ঠাকুরগাঁওয়ে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত তেমন কোনো উন্নতি হয়নি এবং সরকার অস্ত্র উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা আশাবাদী নির্বাচনের সময় পরিস্থিতি উন্নত হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো, তবে প্রচারণা শুরু হলে তা আরও স্পষ্ট হবে।”

ভারতে বিশ্বকাপ প্রসঙ্গে মির্জা ফখরুল মন্তব্য করেন, “ক্রিকেটের সঙ্গে রাজনৈতিক বিষয় জড়িত আছে। দেশের সম্মান জড়িত। ক্রিকেটকে অপমান করা মানে দেশকে অপমান করা। আমরা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত। ছোট ছোট বিষয় নিয়েও আমাদের ঐক্য থাকা উচিত।”

তিনি তিস্তা নদী পরিকল্পনা বাস্তবায়নে সরকারের সঙ্গে সমাধানের অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন, “ভারতের সঙ্গে মিউচুয়াল সম্পর্কের মাধ্যমে তিস্তা, পদ্মা ও অন্যান্য অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করব।”

মির্জা ফখরুল আরও বলেন, “বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি ভালোভাবে পড়া প্রয়োজন। এই ৩১ দফার বাইরে আর কোনো সনদ নেই।” তিনি দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার কথা উল্লেখ করেন। সম্ভাব্য কর্মসূচির মধ্যে শহীদদের কবর জিয়ারত অন্তর্ভুক্ত রয়েছে।

মতবিনিময় সভায় বিএনপির ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী