• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আইসিসি

বাংলাদেশ দলে মুস্তাফিজ থাকলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে

ক্রীড়া প্রতিবেদক    ১২ জানুয়ারী ২০২৬, ০৬:২৩ পি.এম.
মুস্তাফিজুর রহমান। সংগৃহীত ছবি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের চারটি ম্যাচ ভারতে খেলার কথা বাংলাদেশের। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগের কারণে ম্যাচগুলো অনিশ্চয়তার মুখে পড়েছে।

নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতের মাটি থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে একাধিকবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ চিঠির জবাবে আইসিসিও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

এরই মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও, আসর শুরুর আগেই মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের নির্দেশ মেনে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে বাংলাদেশি এই পেসারকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

মুস্তাফিজকে নিরাপত্তা শঙ্কায় আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করে বিসিবি। এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয় এবং দল না পাঠানোর পরামর্শ দেওয়া হয়। এরপরই বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে চিঠি দিয়ে নিজেদের অবস্থান জানায়।

ইতোমধ্যে আইসিসির নিরাপত্তা ইউনিট জানিয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে গেলে বাংলাদেশের জন্য তিনটি বড় নিরাপত্তা ঝুঁকি রয়েছে। এ বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আমরা আইসিসিকে দুইটি চিঠি দিয়েছি। সেই চিঠির জবাবের অপেক্ষায় আছি। এর মধ্যে আইসিসির নিরাপত্তা টিম আলাদাভাবে একটি চিঠি দিয়েছে, যেটি আমাদের জানা প্রয়োজন ছিল।’

তিনি আরও জানান, আইসিসির নিরাপত্তা ইউনিটের মতে—
প্রথমত, বাংলাদেশ দলে মুস্তাফিজুর রহমান থাকলে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে।
দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকেরা যদি জাতীয় দলের জার্সি পরে প্রকাশ্যে চলাচল করেন, তাহলে ঝুঁকি তৈরি হতে পারে।
তৃতীয়ত, জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পেতে পারে।

এই পরিস্থিতিতে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভারতে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হয়েছে।

ভিওডি বাংলা/ এসআর/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা