• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

হাবিবুর রশিদ

আগামীর বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক    ১২ জানুয়ারী ২০২৬, ০৬:২৮ পি.এম.
বক্তব্য রাখছেন হাবিবুর রশিদ হাবিব। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-০৯ আসনের বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব বলেছেন, সবাই মিলে আগামীর সুন্দর ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ থাকলে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

সোমবার (১২জানুয়ারি) মাদারটেক আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ৯০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. মাহমুদ আলম তারিক।

হাবিবুর রশিদ বলেন, আমরা সবাই বাংলাদেশি এটাই আমাদের পরিচয়। ধর্ম যার যার, রাষ্ট্রের মালিক সবাই। বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র যেখানে সব নাগরিক নিরাপদ থাকবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে। এই দেশের মালিক জনগণ। তাদের হাতেই ফিরিয়ে দিতে হবে ভোটের মাধ্যমে।

তিনি বলেন, সবাই মিলে আমরা আগামী বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে গড়ে তুলবো।এজন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে না পারি, তাহলে আবারও এই দেশকে নিয়ে চক্রান্ত ও ষড়যন্ত্র হতে পারে। সে ক্ষেত্রে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো না।

আগামী ১২ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে তিনি বলেন, নির্বাচন নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কেউ যাতে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করতে না পারে। জনগণ যাতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সবাইকে মিলে সেই সুযোগ তৈরি করতে হবে। কারণ আমরা আর বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যেতে দিবো না।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের