• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

হাবিবুর রশিদ

রাজনীতি হবে মানুষের সেবা ও দেশের উন্নয়নের জন্য

নিজস্ব প্রতিবেদক    ১৩ জানুয়ারী ২০২৬, ০২:৪৮ পি.এম.
ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, রাজনীতির সঙ্গে যুক্ত মানুষেরাই সমাজে সবচেয়ে বেশি উদার ও দায়িত্বশীল হতে হবে। নিজেদের আচরণ, কথাবার্তা ও কর্মকাণ্ডের মধ্য দিয়ে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে রাজনীতির বাইরে থাকা সৎ ও দেশপ্রেমিক মানুষরাও দেশ গড়ার কাজে এগিয়ে আসেন।রাজনীতি হবে মানুষের সেবা ও দেশের উন্নয়নের জন্য

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন, “আমরা যারা রাজনীতি করি আমাদের দায়িত্ব শুধু ক্ষমতায় যাওয়া নয়, বরং দেশ ও মানুষের সেবা করা। সেই সেবার রাজনীতির মাধ্যমেই আমরা আগামী বাংলাদেশকে গড়ে তুলতে চাই।”

হাবিবুর রশিদ হাবিব।

হাবিবুর রশিদ হাবিব ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আজ তোমরা যে উদ্যোগ নিয়েছো, তা আমাদের মূল লক্ষ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষাঙ্গনের উন্নয়নে কাজ করার একটি বাস্তব উদাহরণ। ভালো কাজের সঙ্গে আমরা সবসময় আছি এবং থাকবো।

তিনি বলেন, খিলগাঁও মডেল কলেজের সঙ্গে তার ব্যক্তিগত ও আবেগী সম্পর্ক রয়েছে। “এই কলেজ একসময় এই এলাকার একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ছিল। আমি নিজেও এখানে বহুবার এসেছি ছাত্রজীবনে। এই কলেজের উন্নয়ন মানেই আমাদের এলাকার উন্নয়ন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন।”

আগামী দিনে কলেজটির শিক্ষাগত ও অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, আমরা চাই এই কলেজ এমন একটি শিক্ষাকেন্দ্রে পরিণত হোক, যেখানে ভর্তি হওয়ার জন্য প্রতিযোগিতা হবে। দেশ-বিদেশের মানুষ এই কলেজকে চিনবে।

তিনি আরও বলেন, “আমাদের পথচলা হবে কর্মের মাধ্যমে। জয়-পরাজয় বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে মানুষের জন্য কাজ করা। আমরা সবসময় এই কলেজের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।”

তিনি ছাত্রদলের প্রয়াত নেতা নুরুজ্জামান জনিকে স্মরণ করেন। তিনি বলেন, “নুরুজ্জামান জনির আত্মত্যাগ আমাদের জন্য এক অনন্ত প্রেরণা। তার স্মৃতিকে ধারণ করে দেশসেবার মানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।”

হাবিবুর রশিদ হাবিব বলেন, “আমাদের মূল স্লোগান হচ্ছে— ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ’। এই আদর্শকে বুকে ধারণ করেই আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই।”

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের