• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মমতাজের তিন বাড়িসহ জমি জব্দের আদেশ

আদালত প্রতিবেদক    ১৩ জানুয়ারী ২০২৬, ০২:৫২ পি.এম.
কারাবন্দি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগম। ছবি-ফেসবুক

অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় কারাবন্দি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের তিনটি বাড়ি ও ৪৭৪ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জব্দ করা সম্পত্তির মধ্যে রয়েছে ঢাকার মহাখালী ডিওএইচএসে ২ হাজার ৫০০ বর্গফুট আয়তনের পাঁচতলা আবাসিক ভবন, মানিকগঞ্জে পৈত্রিকসূত্রে পাওয়া দুইতলা একটি বাড়ি এবং মানিকগঞ্জ সদরে ২ হাজার ১০৯ বর্গফুটের একটি চারতলা ভবন। মানিকগঞ্জের ওই ভবনে মমতাজ চক্ষু হাসপাতাল পরিচালিত হচ্ছে। পাশাপাশি তার নামে থাকা মোট ৪৭৪ শতাংশ জমিও জব্দ করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের