• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

সুজানগরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

পাবনা প্রতিনিধি    ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

পাবনার সুজানগরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকেক হত্যার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ভোররাত ৫ টার ওই এলাকায় এ ঘটনা ঘটে।

‎সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

‎নিহত সাগর নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর এলাকার আব্দুল মতিন শেখের ছেলে। পেশায় তিনি কাঠমিস্ত্রী ও ভ্যানচালক ছিলেন। 

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১২ জানায়ারি) রাত ৪ টার দিকে নিহত সাগরসহ দুই-তিনজন তাঁতিবন্ধ স্টেশন এলাকার নজরুল ইসলামের বাড়ির ঘোরাঘুরি করছিলেন। তারা গরু চুরি করতে এসেছে সন্দেহে বাড়ির মালিক নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম চিৎকার চেঁচামেচি শুরু করেন। এরপর এলাকার লোকজন জড়ো হয়ে সাগরকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

তার পুরো শরীরে অর্ধশতাধিক গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া মাথা ও পায়ের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।‎ পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশে দুপুর ১২ টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

‎সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি গরু চুরি করতে আসলে গণপিটুতে নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন হাতে তুলে নেওয়া দন্ডনীয় অপরাধ। অপরাধীকে ধরে আইনের হাতে সোপর্দ করতে হবে।’

উল্লেখ্য, পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন থেকে গত দেড় বছরে শতাধিক গরু চুরি হয়েছে। সস্প্রতি প্রতিকার চেয়ে সম্প্রতি এক সড়ক অবরোধ ও মানববন্ধনও করেছে এলাকাবাসী।

ভিওডি বাংলা-এম এস রহমান/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী