• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রতিটি হত্যার বিচার হবে এ মাটিতেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:১৭ এ.এম.
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ছবি-ভিওডি বাংলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডের বিচার দাবিতে আবেগঘন বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, “প্রতিটি হত্যার বিচার এ মাটিতেই হতে হবে।”

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবি করেন।

পোস্টে তিনি লেখেন, ঢাকা এয়ারপোর্টে নামার পর স্ত্রীসহ থাকা অবস্থায় এক তরুণ দম্পতির সঙ্গে তার দেখা হয়। সেই তরুণ গণতন্ত্র ও নির্বাচনের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছিলেন -অথচ তাকেই নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মির্জা ফখরুল লেখেন, “একটি ছেলে-একদম তরুণ-যে ছিল গণতন্ত্রের পক্ষে, নির্বাচন নিয়ে কী উচ্ছ্বাস! তাকে এভাবে হত্যা করা হলো! এর বিচার হতে-ই হবে। মুছাব্বির, সাম্য- প্রতিটি হত্যার বিচার হতে হবে এ মাটিতে। ইনশাআল্লাহ।”

তিনি এসব হত্যাকাণ্ডের দ্রুত ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ