• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক    ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৩৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

১১ দলের আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে যে যৌথ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।  

আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। তবে দুপুর সোয়া ২টার দিকে ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, আন্দোলনরত ১১ দল ঘোষিত বিকেল সাড়ে ৪টার সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করেছে।

গত সোমবার (১২ জানুয়ারি) সংবাদমাধ্যমে মঙ্গলবারের মধ্যেই আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা ঘোষণা দিয়েছিলেন জামায়াত আমির ড. শফিকুর রহমান।

জোটের নেতারা আশা করছিলেন, বুধবার রাজধানীর রমনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যৌথ সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

তবে বুধবার সকালে জানা যায়, দলগুলোর মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়নি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস জোটে থাকবে কি না-সে বিষয়ে দুপুরে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাম্প্রতিক জোটের অভ্যন্তরের কিছু বিষয়ে টানাপোড়েন নিয়ে দুপুরে নিজ নিজ দলীয় সর্বোচ্চ ফোরামে আলোচনা করার কথা রয়েছে দল দু’টির। তবে জামায়াত সংশ্লিষ্টরা বলে আসছেন, সব দূরত্ব দূর করে দেশের বৃহত্তর স্বার্থে সংবাদ সম্মেলনে অংশ নেবে সবাই।

পাঁচ দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব ছিল জামায়াত ও ইসলামী আন্দোলনসহ আটটি রাজনৈতিক দল। পরে আসন সমঝোতার ভিত্তিতে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে গত ডিসেম্বরে এনসিপিসহ আরও চারটি দল যুক্ত হয়। তবে শেষে যুক্ত হওয়া চারটি দল নিয়ে বেশ কয়েক দিন ধরেই জোটটির ভেতরে টানাপোড়েন চলছিল।

জামায়াতের একটি সূত্র জানিয়েছে, ১৮০ থেকে ১৯০টি আসন রেখে বাকিগুলো অন্য দলের প্রার্থীদের ছেড়ে দিতে চায় জামায়াতে ইসলামী।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস