• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিএনপি মনোনীত প্রার্থী তুলি

সাজুকে বিএনপি থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক    ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য এসএ খালেকের ছেলে এস এ সিদ্দিক সাজুকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়েছে।

এস এ সিদ্দিক সাজু ঢাকা-১৪ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করছেন। তিনি বিএনপি থেকে মনোনয়ন চাইলেও এই আসনে মায়ের ডাক-সংগঠনের সানজিদা ইসলাম তুলিকে মনোনয়ন দেয়া হয়। পরে সাজুকে দলের পক্ষ থেকে নির্বাচন থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও তিনি মাঠে রয়ে গেছেন। সবশেষ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার পর তিনিও অনুরোধ করেন বলে জানা গেছে। কিন্তু তিনি নির্বাচন থেকে সরবেন না এমন সিদ্ধান্তের পরই বিএনপি তাকে বহিষ্কার করল।

বুধবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য দারুস-সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের