• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

খাগড়াছড়ি

নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি    ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:৪৯ পি.এম.
নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। ছবি: ভিওডি বাংলা

আসন্ন গণভোট ২০২৬ ও সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। 

“গণভোট ২০২৬ সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও খাগড়াছড়ি প্রেসক্লাব। এতে সহযোগিতা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। 

প্রশিক্ষণের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও যাচাইকৃত তথ্য প্রকাশের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের আরও সচেতন হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন পিআইবি পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ার ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য ও সেশন পরিচালনা করেন ঢাকা মেইল অনলাইনের নির্বাহী সম্পাদক হারুন জামিল, পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. হুমায়ুন কবীর।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে খাগড়াছড়ি জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় ৫৫ থেকে ৬৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে নির্বাচনী আচরণবিধি, নিরপেক্ষ সংবাদ পরিবেশন, তথ্য যাচাই ও গুজব প্রতিরোধসহ নির্বাচনকালীন সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।

ভিওডি বাংলা/ আলমগীর হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার