• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি প্রতিনিধি    ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৫২ পি.এম.
ঝালকাঠি-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত। ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠি-১ আসনে (রাজাপুর–কাঠালিয়া) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে করা আপিলে প্রার্থীতা ফিরে পেয়েছেন সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকত। বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টায় নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে তার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

এর আগে গত ৩ জানুয়ারি প্রার্থীতা বাছাইয়ের নির্ধারিত দিনে ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা ১ শতাংশ ভোটারের সমর্থনে দাখিল করা স্বাক্ষরে গড়মিল পাওয়া গেছে—এমন তথ্য উল্লেখ করে গোলাম আজম সৈকতের প্রার্থীতা বাতিল করেন। এ সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে তিনি নিজেই নির্বাচন কমিশনে আপিল করেন।

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে প্রার্থীতা ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করে গোলাম আজম সৈকত বলেন, তার বিরুদ্ধে ভোটারদের সমর্থনসংক্রান্ত স্বাক্ষর নিয়ে যে অভিযোগ আনা হয়েছিল, তা সঠিক ছিল না। তিনি জানান, আপিলের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হওয়ায় তিনি স্বস্তি অনুভব করছেন।

গোলাম আজম সৈকত আরও বলেন, রাজাপুর ও কাঠালিয়া উপজেলার সাধারণ মানুষ তাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমর্থন ও ভোট পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।

উল্লেখ্য, ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকত। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

ভিওডি বাংলা/ মোঃ মাহিন খান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী