• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মধুপুর

গ্রাম-বাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১৪ জানুয়ারী ২০২৬, ১১:১২ পি.এম.
মধুপুরে গ্রাম-বাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা।ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৪ জানুয়ারি) বিকালে উপজেলার মীর্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকী যুব সমাজের উদ্যোগে বাংলার ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন। 

এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সহ-সভাপতি এম রতন হায়দার, ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আলী, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার, এছাড়াও ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান ও আবদুল মান্নান। 

ঘোড়দৌড় প্রতিযোগিতায় সর্বমোট ৩২ টি ঘোড়া সোয়ারী অংশ গ্রহন করেন। কদম দৌড়ে  ২টি রাউন্ডে ১০ টি ঘোড়া ও দাপট দৌড়ে ২ রাউন্ডে ২২ টি ঘোড়া অংশ গ্রহন করে। 

কদম দৌড়ে ২ রাউন্ডে প্রথম স্থান অধিকার করেন মাদারগঞ্জের মোশারফ হোসেন এবং নজরুল ইসলাম। এছাড়াও দাপট দৌড়ে ২ রাউন্ডে প্রথম স্থান অধিকার করেন ঘাটাইলের সোহাগ এবং জামালপুরের আবদুর রহমান। 

ফাইনাল রাউন্ডে প্রথম স্থান অধিকার করেন ময়মনসিংহের সঞ্জু ও দ্বিতীয় স্থান অধিকার করেন জামালপুরের আবদুর রহমান। এ প্রতিযোগিতা দেখতে বিভিন্ন এলাকার হাজার হাজার উৎসুক নারী পুরুষের উৎসব মুখর সমাগম এক মিলন মেলায় পরিনত হয়। 

ভিওডি বাংলা/ মোঃ লিটন সরকার/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী