• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

কালিয়া

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি    ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:১২ পি.এম.
শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত। ছবি: ভিওডি বাংলা

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণের লক্ষ্যে কালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) নড়াইলের কালিয়া উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সচিবরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম। তিনি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি নাগরিকের মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় সেবা নিশ্চিতের অন্যতম ভিত্তি। কোনো শিশুকে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনতে জন্ম নিবন্ধনের গুরুত্ব অপরিসীম। একইভাবে সঠিক মৃত্যু নিবন্ধন জনসংখ্যা পরিসংখ্যান ও রাষ্ট্রীয় পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস। তিনি সময়মতো ও নির্ভুলভাবে নিবন্ধন সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন এবং মাঠপর্যায়ে সচিবদের দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার প্রস্ফুট মন্ডল, একাডেমিক সুপারভাইজার এম. শারাফাত হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। তারা জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম, তথ্য যাচাই, সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং শতভাগ নিবন্ধন অর্জনের কৌশল নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের কর্মশালা তাদের দায়িত্ব পালনে সহায়ক হবে এবং শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

ভিওডি বাংলা/ মোঃ মাহফুজুর রহমান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী