• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা

মাদ্রাসার জরাজীর্ণ টিনের ঘরে লেখাপড়া

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:২৫ পি.এম.
মাদ্রাসার জরাজীর্ণ টিনের ঘর। ছবি: ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান ও বৃলাহিড়ী গ্রামের শিশু শিক্ষার্থীরা চরম ঝুঁকি নিয়ে লেখাপড়া করছে। বিবি দাখিল মাদরাসার জরাজীর্ণ ও নড়বড়ে একটি টিনের ঘরে দীর্ঘ দিন ধরে চলছে লেখাপড়া। স্থানীয়দের আশঙ্কা, যেকোন সময় ঘরটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসাটি ১৯৯৪ সালে এমপিওভুক্ত হয়। বর্তমানে মাদরাসাটিতে ১৭ জন শিক্ষক ও ৫ জন কর্মচারীর অধীনে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। ১৯৯৬ সালে একটি ভবন নির্মাণ করা হলেও শিক্ষার্থীর তুলনায় তা অপ্রতুল। ফলে এলাকাবাসীর সহযোগিতায় নির্মিত পুরোনো ও নড়বড়ে টিনের ঘরেই বসতে হচ্ছে ইবতেদায়ী শাখার শিশুদের।

ইবতেদায়ী শিক্ষার্থী রুবাইয়া জানায়, সামান্য বাতাসেই ঘরটি কাঁপতে থাকে। ভাঙা ঘরে ক্লাস করতে আমাদের খুব ভয় লাগে। মনে হয় এই বুঝি মাথার ওপর ঘর ভেঙে পড়বে। 

শিক্ষার্থী জাকিরুল ও মেরাজ বলে, টিনের ছিদ্র দিয়ে আকাশ দেখা যায়। বৃষ্টি হলে বই-খাতা সব ভিজে যায়। আমরা একটি নিরাপদ ঘর চাই।

মাদরাসাটিতে কেবল শ্রেণি কক্ষ সংকটই নয়, নেই কোন সীমানা প্রাচীর। ফলে মাঠটি গো-চারণভূমিতে পরিণত হয়েছে। স্থানীয়রা ব্যক্তিগত কাজে মাঠ ব্যবহার করায় শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

মাদরাসার সুপার মোঃ শামসুল আলম জানান, টিনের ঘরটি এখন পাঠদানের একেবারেই অনুপযোগী। শিশু শিক্ষার্থীরা সব সময় আতঙ্কে থাকে। তিনি দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানান।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল বলেন, বিষয়টি আগে জানা ছিল না।তবে দ্রুতই ঘরটি পরিদর্শন করে সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ গিয়াস উদ্দিন সরদার/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী