• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তরুণদের সম্পৃক্ত করে পরিচ্ছন্ন ঢাকা-৯ আসন গড়ার প্রত্যয় হাবিবের

নিজস্ব প্রতিবেদক    ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৪৯ পি.এম.
বনশ্রী মেরাদিয়া হাট পরিবেশ সুরক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে বক্তব্য দেন হাবিব-ছবি-ভিওডি বাংলা

তরুণদের সম্পৃক্ত করে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা নয় আসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, পরিবেশ সুরক্ষা কোনো বিলাসিতা নয়; এটি নাগরিক স্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার অপরিহার্য শর্ত।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানী বনশ্রী মেরাদিয়া হাট হতে কাজীবাড়ি রোড পর্যন্ত পরিবেশ সুরক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
কর্মসূচি আয়োজন করেছে বনশ্রী আফতাবনগর প্রেসক্লাব। 
 
হাবিবুর রশিদ হাবিব বলেছেন, পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা কোনো বিলাসিতা নয়-এটি আমাদের স্বাস্থ্য নিরাপত্তা ও সন্তানের ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত। অপরিচ্ছন্ন রাস্তা, ময়লার স্তূপ ও ড্রেনের দুর্গন্ধ থেকেই রোগ, জলাবদ্ধতা ও নানাবিধ দুর্ভোগ তৈরি হয়।

তিনি বলেন, ঢাকা নয়, বিশেষ করে সবুজবাগ, খিলগাঁও ও মুগদা এলাকায় আমরা প্রতিদিন এসব সমস্যার মুখোমুখি হচ্ছি। এই বাস্তবতা থেকেই আমরা বলি পরিষ্কার ঢাকা নয় মানেই সুস্থ ঢাকা নয়।

তিন আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাস্তবতা অনুধাবন করেই ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে। এই ৩১ দফার অন্যতম লক্ষ্য হচ্ছে নাগরিক স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

হাবিবুর রশিদ হাবিব বলেন, কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থা, উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধান, তরুণদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা আন্দোলন এগুলো কোনো স্লোগান নয়। এগুলো বাস্তব সমস্যা এবং বাস্তব সমাধানের একটি সুস্পষ্ট রোডম্যাপ।

তিনি আরও বলেন, আমরা চাই পরিষ্কার রাস্তা, পরিষ্কার ড্রেন এবং একটি বাসযোগ্য পরিবেশ। এই লড়াই শুধু ভোটের জন্য নয়; এই লড়াই একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও সম্মানজনক জীবনের জন্য।

নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে অঙ্গীকার করি নিজের ঘর থেকে শুরু করবো, নিজের এলাকা পরিষ্কার রাখবো এবং বিএনপির ৩১ দফা বাস্তবায়নের পাশে থাকবো। ঢাকা নয় আমাদের পরিষ্কার রাখাও আমাদেরই দায়িত্ব।

তিনি বলেন, এই আন্দোলন যদি আমরা নিজেরা আগে শুরু করি এবং বাসাবাড়ি থেকে পরিচ্ছন্নতার চর্চা গড়ে তুলি, তাহলে সেটিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়া সম্ভব হবে। স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ এগিয়ে নেওয়া যাবে।

ঐক্যের ওপর গুরুত্বারোপ করে হাবিবুর রশিদ হাবিব বলেন, ঐক্যবদ্ধ শক্তির কোনো বিকল্প নেই। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, যা ভালো তার পাশে থাকবো এবং যা খারাপ তা পরিহার করবো। ইনশাআল্লাহ, সবাই মিলে আমরা একটি সুন্দর ও পরিচ্ছন্ন ঢাকা নয় গড়ে তুলতে পারবো।

এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী এলাকাবাসী এবং আয়োজক ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
জাতীয় নাগরিক পার্টি সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে