• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

মাহফুজ আনাম

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস রাখলে সরকারই লাভবান হবে

নিজস্ব প্রতিবেদক    ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:০৬ পি.এম.
ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম। সংগৃহীত ছবি

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস এবং উদারপন্থি দৃষ্টিভঙ্গি থাকলে সরকারই সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মন্তব্য করেছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম। 

তিনি বলেন, সরকারকে সত্য কথা বলার মতো পরিবেশ সাধারণত থাকে না। দলীয় লোকজন ভয়ের কারণে সত্য বলেন না, আমলাতন্ত্রও মুখ খোলে না, এমনকি গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যও অনেক সময় প্রশংসার বৃত্তে আটকে থাকে। এই বাস্তবতায় সরকারকে বাস্তব সত্য জানানোর একমাত্র কার্যকর প্রতিষ্ঠান হলো স্বাধীন সাংবাদিকতা।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) মিলনায়তনে আয়োজিত ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ এসব কথা বলেন তিনি। মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে এ সম্মেলনের আয়োজন করে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ।

সরকারি প্রকল্প ও বাজেট বাস্তবায়নে স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে মাহফুজ আনাম বলেন, কোন প্রকল্প জনগণের জন্য উপযোগী হচ্ছে, কোথায় দুর্নীতি ঢুকে পড়ছে—এই প্রশ্নগুলো সরকারের সামনে তুলে ধরার দায়িত্ব পালন করে স্বাধীন সাংবাদিকতা।

তিনি বলেন, যে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে তা সঠিক পথে আছে কি না, জনগণ সেটি গ্রহণ করছে কি না, কিংবা সেখানে দুর্নীতির ঝুঁকি তৈরি হচ্ছে কি না—এই সত্য কথা সরকারকে জানানোর প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, সরকারের হাতে থাকা বিপুল বাজেট কোনো ব্যক্তিগত সম্পদ নয়; এটি জনগণের করের অর্থ। সেই অর্থ কোথায় ও কীভাবে ব্যয় হচ্ছে, সে বিষয়ে গণমাধ্যমের নজরদারি অত্যন্ত জরুরি। জনগণের কল্যাণে নেওয়া উদ্যোগে সরকার সমর্থন পাবে, তবে কোনো প্রকল্প যদি দুর্নীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, সেটিও স্বাধীন সাংবাদিকতার মাধ্যমেই সামনে আসবে।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন জবাবদিহিমূলক সমাজ গঠনের সময়। একই সঙ্গে সাংবাদিকতার ক্ষেত্রেও আরও গণতান্ত্রিক, বলিষ্ঠ, ন্যায়নিষ্ঠ ও নৈতিক ধারার চর্চা জোরদার করার আহ্বান জানান তিনি। জনগণের আস্থা বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন মাহফুজ আনাম।

তিনি বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়; এটি একটি সমাজসেবামূলক দায়িত্ব। গণতন্ত্র, মানবাধিকার, বৈষম্য দূরীকরণ এবং সব ধর্ম ও গোষ্ঠীর মানুষের সমান অধিকারের পক্ষে অবস্থান নেওয়াই সাংবাদিকতার মূল চেতনা।

ভিওডি বাংলা/ এসআর/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
হেড অব নিউজ, ভিওডি বাংলা ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়