• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

কুমিল্লা-৪ আসন

বিএনপির প্রার্থী মঞ্জুরুলের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক    ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:২২ পি.এম.
কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণ খেলাপির অভিযোগের ভিত্তিতে তার মনোনয়ন বাতিল করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে শুনানি শেষে এই সিদ্ধান্তের কথা জানায় ইসি।

এর আগে একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ঋণ খেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন কেন বাতিল করা হবে না—এ মর্মে নির্বাচন কমিশনে আপিল করেন।

অন্যদিকে, হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে মঞ্জুরুল আহসান মুন্সীর করা আবেদন শনিবার নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ থাকছে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি হাসনাতের মনোনয়ন বাতিলের আবেদন করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী।

এদিকে মঞ্জুরুল আহসান মুন্সী বর্তমানে ঋণ খেলাপি হিসেবেই বিবেচিত। তার নাম স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ আদেশ দেন। এই অবস্থায় আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই তার।

তবে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানিতে আইনজীবী জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ পুনঃতফসিল করেছেন। ফলে রুল নিষ্পত্তি হলে তিনি দ্রুত ঋণ খেলাপির তালিকা থেকে মুক্ত হতে পারেন বলে আশা প্রকাশ করা হয়।

আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। অপরপক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।

ভিওডি বাংলা/ এনআর/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার