• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মাদারীপুরে ইতালি প্রবাসীর গোপনাঙ্গ কেটে ফেললো স্ত্রী!

মাদারীপুর প্রতিনিধি    ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:২৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরে পারিবারিক কলহ ও পরকীয়ার অভিযোগে ইতালি প্রবাসী যুবকের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) ভোরে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিয়ের পর থেকেই পরকীয়ার অভিযোগে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক হলেও মেলেনি সমাধান।

শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথাকাটাকাটি হয়। পরে ক্ষুব্ধ হয়ে ভোররাতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেন বলে অভিযোগ ওঠে। প্রবাসীর চিৎকারে পরিবারের বাকি সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক। ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। স্বামীর অভিযোগের প্রেক্ষিতে এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা। এছাড়াও ঘটনাস্থল থেকে রক্তাক্ত ব্লেড জব্দ করা হয়েছে।

ভিওডি বাংলা/ মহিবুল আহসান লিমন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার