• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ব্যালট পেপার ইস্যু

কেন্দ্রীয় ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও

নিজস্ব প্রতিবেদক    ১৮ জানুয়ারী ২০২৬, ১২:১৯ পি.এম.
কেন্দ্রীয় ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও। সংগৃহীত ছবি

ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বসে পড়েছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল।

রোববার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন প্রধান কার্যালয়ের সামনে পূর্বনির্ধারিত ‘নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি’ পালন করতে এসে তারা সেখানে অবস্থান নেন।

সরাসরি দেখা গেছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণসহ প্রতিটি থানা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বেলা ১১টার আগে নির্বাচনের সমস্যা এবং ঘেরাও কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশন ভবনের সামনে উপস্থিত হন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘অনানুষ্ঠানিকভাবে গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছি যে নির্বাচন কমিশনকে ঘেরাও করা হবে। এখানে অনেকগুলো ইস্যু রয়েছে—ব্যালট পেপার ইস্যু এবং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব ইতোমধ্যে দেখা গেছে। তারা দায়িত্ব নেওয়ার পর থেকে জোরপূর্বক বেশ কিছু সিদ্ধান্ত পরিবর্তন করেছে।’

তিনি আরও বলেন, ‘একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী সরাসরি নির্বাচন কমিশনারদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করছেন এবং সচিবালয়ে তাদের অবাধ বিচরণ রয়েছে। আমরা আজ জবাবদিহিতা নিশ্চিত করতে এসেছি। যদি এই জবরদস্তিমূলক সিদ্ধান্ত এবং প্রভাব বন্ধ না হয়, তবে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।’

ছাত্রদলের ৩ ইস্যু হলো:

১. পোস্টাল ব্যালট-সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচনপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিকে প্রশ্নবিদ্ধ করে।

৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

দুপুর ১২টার দিকে শেরে বাংলানগর থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, আজ রোববার সকাল থেকে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করে ছাত্রদলের নেতাকর্মীরা। আমরা ঘটনাস্থলে আছি।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের