• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নজরুল ইসলাম

গণঅভ্যুত্থানে ভূমিকা না রাখা লোকজনই এখন দাবি তুলছে

নিজস্ব প্রতিবেদক    ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:৩৭ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যাদের কোনো ভূমিকা ছিল না, তারাই এখন নানা ধরনের আকাঙ্ক্ষা ও দাবি নিয়ে সামনে আসছেন।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও গুরুতর আহতদের সম্মানে এ সভার আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান সারা দেশে ছড়িয়ে পড়েছিল বলেই ফ্যাসিবাদ টিকে থাকতে পারেনি। তৎকালীন সরকারের হাতে মারণাস্ত্র ও অবৈধ অর্থের পাহাড় থাকা সত্ত্বেও জনগণের শক্তির সামনে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে অনেকেই এই ঐতিহাসিক লড়াইয়ের কৃতিত্ব ও পরিচয় নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ভিওডি বাংলা/ এসএম/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের