• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

ছয় ব্যাংক হিসাব অবরুদ্ধ

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের অর্থ আত্মসাৎ

আদালত প্রতিবেদক    ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:৫০ পি.এম.
সংগৃহীত ছবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে ফিল্ড সুপারভাইজার রাশেদুল ইসলাম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৮ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আখতারুর ইসলাম।

দুদকের পক্ষে মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা ও সহকারী পরিচালক রাসেল রনি ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রকল্পের পিএ হিসেবে কর্মরত ফিল্ড সুপারভাইজার রাশেদুল ইসলাম ও তার সংশ্লিষ্টরা প্রকল্পের ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা ব্যক্তিগত হিসাবে স্থানান্তরসহ বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগে অনুসন্ধানের মুখে রয়েছেন।

দুদক জানায়, অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্টরা ব্যাংক হিসাব থেকে অর্থ অন্যত্র স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এসব সম্পদ স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে তা উদ্ধার কঠিন হয়ে পড়তে পারে—এ কারণে অবিলম্বে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার প্রয়োজনীয়তা দেখা দেয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের