• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শুধু রাজনৈতিক নয়, দেশের ভবিষ্যৎ নির্ধারণে নির্বাচন: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৩০ পি.এম.
বনানীতে সমবয় দলের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন আবদুস সালাম-ছবি-ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানী বনানীতে ঢাকা ১৭ আসনের নির্বাচনে প্রচারণা প্রধান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবয় দলের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। 

আবদুস সালাম বলেন, একটাই কথা-আপনাদেরকে কাজটা করতে হবে। যে দায়িত্ব আপনাদের দেওয়া হয়েছে, সেই দায়িত্ব সুচারুভাবে পালন করতে পারলেই আমরা আমাদের নেতা তারেক রহমানকে নির্বাচিত করতে পারবো।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। এ সময় ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণা জোরদার করতে নেতাকর্মীদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও  জানিয়েছেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাজিমুদ্দিন আলমসহ, তথ্য বিষয়ক সম্পাদক শামীমুর রহমান, সমবয় দলের সভানেত্রী নুর আফরোজ জ্যোতি ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানসহ সমবয় দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের