• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

তারেক রহমান:

গণতন্ত্র ও ভোটাধিকার বাস্তবায়ন করে ৩১ দফা ফিরিয়ে দেবেন : হাবিব

নিজস্ব প্রতিবেদক    ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:১৫ পি.এম.
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে পুষ্প অর্পণ শেষে বক্তব্য দেন হাবিব-ছবি-ভিওডি বাংলা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করে ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তিনি দেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সেই বাংলাদেশ বাস্তবায়ন করা হবে। 

সোমবার (১৯ জানুয়ারি) শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান এবং সাবেক  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত ও পুষ্প অর্পণ শেষে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব  বলেন, খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান একটি মানবিক, গণতান্ত্রিক, সম্প্রীতির ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবেন। এমন একটি বাংলাদেশ যেখানে মানুষের মৌলিক অধিকার, স্বাধীনতা ও ভোটাধিকার পুনরুদ্ধার হবে এবং জনগণ ভোটের মাধ্যমে নিজেদের অধিকার প্রয়োগ করতে পারবে।

তিনি দাবি করেন, তারেক রহমান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তিনি স্বপ্ন নয়, বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে রাজনীতিতে এগিয়ে এসেছেন। ৩১ দফা পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই তারেক রহমান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের