• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ব্র্যাকের মানবিক উদ্যোগ

ভাঙ্গুড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:১৯ পি.এম.
ভাঙ্গুড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। ছবি: ভিওডি বাংলা

মাঘ মাসের প্রচন্ড শীতের কনকনে তীব্র হাওয়ায় যখন সাধারণ জনজীবন বিপর্যস্ত, ঠিক সেই সময় মানবতার উদ্যোগ নিয়ে গরীব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা মানবিক ব্র্যাক। পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ব্র্যাকের উদ্যোগে গরীব, দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১ টায় ব্র্যাক ভাঙ্গুড়া শাখার আয়োজনে, শাখা কার্যালয় চত্বরে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার মোঃ রাজু আহমেদ (দাবী)।

এ সময় উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক প্রণব কুমার তালুকদার (প্রগতি), উপজেলা হিসাব ব্যবস্থাপক পোদ্দাল (ব্র্যাক), শাখা ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম রাব্বি সহ স্থানীয় সংবাদ কর্মীরা।

প্রধান অতিথি তার আবেগঘন বক্তব্যে বলেন, ‘মানুষের পাশে দাঁড়ানোই ব্র্যাকের মূল শক্তি। একজন শীতার্ত মানুষ যদি আজ একটু শীত নিবারণ বস্ত পায়, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। সমাজের অন্যান্য এনজিও ও বিত্তবানদের প্রতি আহ্বান—এই তীব্র শীতের সময়ে গরীব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ান।’

অনুষ্ঠানে মোট ৪০০টি কম্বল বিতরণ করা হয়। এই কম্বল পেয়ে অনেক অসহায় মানুষের চোখে-মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দ। ৭০ বছর বয়সী শীতার্ত নারী সালেকা কম্বল হাতে পেয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘এই শীতে কম্বল না পেলে কীভাবে থাকতাম জানি না। ব্র্যাক আজ আমাদের কম্বল দিয়ে বাঁচিয়ে দিল।’

কালীবাড়ি বাজার এলাকার বৃদ্ধা লক্ষ্মী রানী বলেন, ‘এই শীতে আমাদের কেউ খোঁজ নেয়নি। ব্র্যাক অফিস থেকে ডেকে এনে নিজের হাতে কম্বল তুলে দিয়েছে। এই সমআদর কোনদিন ভুলবো না।’

“মানুষের পাশে আমরা, জরুরি সাড়া দান” এই স্লোগানকে সামনে রেখে ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে ব্র্যাকের এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা করেছেন।

ভিওডি বাংলা /গিয়াস উদ্দিন সরদার/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার