• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রাজশাহী

পদ্মার চরে দুই মাসে চারজনকে গুলি করে হত্যা

রাজশাহী প্রতিনিধি    ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২৭ পি.এম.
গুলি করে হত্যা। প্রতীকী ছবি

রাজশাহীর পদ্মার চরে দুই মাসের ব্যবধানে দূর্বৃত্তের গুলিতে চারজন নিহত হয়েছেন। ঘটনায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানান, পদ্মার চর ভারতের সীমান্তবর্তী হওয়ায় সন্ত্রাসীরা সহজেই আগ্নেয়াস্ত্র নিয়ে এসে অপরাধ চালাচ্ছে।

জানা গেছে, ২০২৫ সালের ২৭ অক্টোবর পদ্মার চরের খড় কাটাকে কেন্দ্র করে বাঘা, লালপুর, ঈশ্বরদী ও দৌলতপুর এলাকায় গোলাগুলিতে মিনহাজ মন্ডলের ছেলে আমান মন্ডল এবং শুকুর মন্ডলের ছেলে নাজমুল হোসেন নিহত হয়। পরের দিন ২৮ অক্টোবর হবিরচর থেকে কুষ্টিয়ার লিটন হোসেনের লাশ উদ্ধার করা হয়। এরপর দুই মাস পর ৩ জানুয়ারি গভীর রাতে সোহেল রানাকে গুলি করে হত্যা করা হয়।

বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, পদ্মার চরের ১১টি সন্ত্রাসী গোষ্ঠী নিয়মিত হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এ গোষ্ঠীর মধ্যে রয়েছে কাঁকন বাহিনী, মন্ডল বাহিনী, টুকু বাহিনী, সাঈদ বাহিনী, লালচাঁদ বাহিনী, রাখি বাহিনী, শরীফ কাইগি বাহিনী, রাজ্জাক বাহিনী, চল্লিশ বাহিনী, বাহান্ন বাহিনী এবং সুখচাঁদ-নাহারুল বাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান চালিয়ে ২০৩ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া ১০টি আগ্নেয়াস্ত্র, দেশীয় তৈরি দুই বন্দুক, সাতটি পিস্তল, ২৪ রাউন্ড কার্তুজ, পাঁচটি মোটরসাইকেল, মাদকদ্রব্য, ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোর্ড, অস্ত্র রাখার সিলিন্ডার এবং ছুরি, চাপাতি, দা, লোহার পাইপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

অভিযান চলমান থাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে প্রশাসনের চেষ্টা অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/ মোঃ রমজান আলী/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের