• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কার্পেটিং কাজের আগেই ভয়াবহ দুর্নীতির অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি    ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৩১ পি.এম.
কার্পেটিং কাজের আগেই ভয়াবহ দুর্নীতির অভিযোগ। ছবি: ভিওডি বাংলা

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে উত্তর চরদাহ হয়ে দক্ষিণ ছনকা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক কার্পেটিংয়ের কাজে শুরুতেই ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মনিরুল ইসলাম মিলন, শাহালম বাপ্পি, আমজাদ হোসেন বাবু, ইউনিয়ন ওয়ার্ড বিএনপির নেতা তকবির আলমসহ ১৫/২০ জন এলাকাবাসী কাজের অনিয়মের বিষয়টি নজরে আনেন।

তারা জানান, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ এই সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। বহু বছর পর সরকারি বরাদ্দে কাজ শুরু হলেও শুরুতেই যদি দুর্নীতি হয়, তাহলে এই সংস্কারের কোনো প্রয়োজন নেই।

প্রয়োজনে তারা সংস্কারবিহীন সড়ক দিয়েই চলাচল করবেন, কিন্তু দুর্নীতি মেনে নেবেন না। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে, যা সড়কের স্থায়িত্ব নষ্ট করবে। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা ইঞ্জিনিয়ার জাকির হোসেনকে জানানো হলে তিনি ঘটনাস্থলে অফিস স্টাফ পাঠান।

পরিদর্শন শেষে তিনি জানান, কোনোভাবেই নিম্নমানের ইট দিয়ে কাজ করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারকে ব্যবহৃত সব নিম্নমানের ও এ্যাজিং না করা ইট তুলে নিয়ে ভালো মানের ইট দিয়ে কাজ করতে হবে। প্রয়োজনে আবারও অফিসের লোক পাঠিয়ে নিম্নমানের ইট অপসারণ করা হবে, অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ইট তুলে ফেলা হবে।

উল্লেখ্য, সড়কটির কাজ শ্যামনগর উপজেলার ঠিকাদার আলমগীর হোসেন টেন্ডারের মাধ্যমে পেয়েছেন। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। এলাকাবাসী দ্রুত সঠিক নিয়ম ও মান বজায় রেখে কাজ সম্পন্নের দাবি জানিয়েছেন।

ভিওডি বাংলা/ আবদুল্লাহ আল মামুন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার