• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আমতলীতে গণভোট নিয়ে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি    ১৯ জানুয়ারী ২০২৬, ১০:৫৫ পি.এম.
আমতলীতে গণভোট নিয়ে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত।ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকদেও নিয়ে সভা।

সোমবার ( ১৯ জানুয়ারি) সকালে বরগুনার আমতলী পৌরসভা মিলানায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বরগুনা জেলা প্রশাসক ও বরগুনা-১ ও ২ সংসদীয় আসনের রিটানির্ং অফিসার মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরতই খোদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. জাফর আরিফ চৌধুরী। জেলা নির্বাচন কর্মকর্তা, মো. আতিকুল ইসলাম, আমতলী তালতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম মাসুদ, আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউল হক, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদিদ্দন ফকির, ইসলামী আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুফতি মো. ওমর ফারুক জিহাদী, জামাতে ইলামের উপজেলা সেক্রেটারি মো. মোফাজ্জেল হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা বৃন্দ।

গণভোটের উপর প্রেজেন্টসন উপস্থাপনা করেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশ্রফুল ইসলাম। সভা সঞ্চালনা করেন আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার।

বরগুনার পুলিশ সুপার মো. কুদরতই খোদা বলেন, পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কেউ আইন শৃঙ্খলার অবনতি করতে চাইলে তা বরদাশত করা হবে না। তিনি আরো বলেন, গণভোট নিয়ে আমরা মানুষকে সচেতন করছি। কিন্ত ভোটার কোথায় ভোট দিবে সেটা তার ব্যাপার।

অনুষ্ঠানের সভাপতি বরগুনা জেলা প্রশাসক তার বক্তৃতায় বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন   দিনের ভোট রাতে হবে না। যদি কেউ করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার