• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আদালত প্রতিবেদক    ২০ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ পি.এম.
হাইকোর্ট। ছবি: ভিওডি বাংলা

দণ্ডবিধির ১২৪-এ ধারা (রাষ্ট্রদ্রোহ) সংবিধানবিরোধী ও অকার্যকর ঘোষণা করার আবেদন জানিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দাখিল করেন।

রিট আবেদনে বলা হয়েছে, দণ্ডবিধির ১২৪-এ ধারা নাগরিকদের মৌলিক অধিকার, বিশেষ করে মতপ্রকাশের স্বাধীনতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের সমালোচনা কিংবা ভিন্নমত প্রকাশ নাগরিকের সাংবিধানিক অধিকার, যা রাষ্ট্রদ্রোহ হিসেবে গণ্য হওয়া উচিত নয়।

আবেদনে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রদ্রোহ আইনটি ব্রিটিশ ঔপনিবেশিক আমলে প্রণীত, যার মূল উদ্দেশ্য ছিল তৎকালীন স্বাধীনতা আন্দোলন দমন করা। স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রেক্ষাপটে এ আইন সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক এবং সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

রিটে বলা হয়, দণ্ডবিধির ১২৪-এ ধারা সংবিধানের ৭, ২৬, ২৭, ৩১, ৩২ এবং ৩৯ অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকারগুলোর সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

এ কারণে দণ্ডবিধির ১২৪-এ ধারাটি কেন সংবিধানবিরোধী ও বাতিলযোগ্য ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে হাইকোর্টে রুল জারির আবেদন জানানো হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের