• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

তোরা যা খুশি তাই ক, আমি কোন কথা কমু না: আব্বাস

নিজস্ব প্রতিবেদক    ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪ পি.এম.
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বক্তব্য দেন মির্জা আব্বাস-ছবি-ভিওডি বাংলা

এনসিপি ও জামায়াতের নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 'নির্বাচনে নেমেছি কিন্তু পারছি না। ওরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে বিএনপির বিরুদ্ধে, আমরা ধৈর্য ধরে রাখতে পারছিনা। আমি সহ্য করতে পারছি না।'  

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি। 

মির্জা আব্বাস বলেন, ‘আমি আমার মনে কথার কিছুটা প্রকাশ করতে চাই। আজকেই প্রথম, আজকেই শেষ। তোরা যা খুশি তাই ক, আমি কোন কথা কমু না। আর যাই হোক আমার গলায় সাইনবোর্ড লাগিয়ে শব্দ হবে না। যে আমার বাড়ি ঢাকা এবং শাহজাহানপুরে। আমার ঠিকানা আছে রে ভাই। যারা ঠিকানা বিহীন তারা বলেন, আমার বাড়ি অমুক জায়গায়, আমার বাড়ির তমুক জায়গায়। আমি ঠিকানা বিহীন লোক নই। এটা মাথায় রাখতে হবে। আমি এই দেশের একজন কর্মী। এই দেশকে স্বাধীন করা থেকে শুরু করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষা করার জন্য যা যা করা দরকার, সবকিছু করছি এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করব ইনশাআল্লাহ। তবে এই দেশকে কোন প্রতারকদের হাতে, কোন ধান্দাবাজের হাতে ও কোন কসাইদের হাতে দেশটাকে পড়ত দেবো না।’

এনসিপির নেতাদের ইঙ্গিত দিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, ওরা যোদ্ধা! আর আমরাতো মুক্তিযুদ্ধা। আমরা একটা দেশ স্বাধীন করেছি। তোমরা কি স্বাধীন করেছ? তোমরা একটা অপশক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছো ঠিক আছে। আমি স্বীকার করি কিন্তু আমরাও আমাদের বয়সে একসময় এরশাদের মত, হাসিনার মতো স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছি।

আমরা মুক্তিযুদ্ধের পরে যে যার কাজে ফেরত গিয়েছিলাম। আমরা কিন্তু বলি নাই আমাদের মন্ত্রী বানাতে হবে। আমরা যার যার কাজে ফিরে গেছি। আমরা কলেজে পড়তাম, ইউনিভার্সিটি পড়তাম। সে পড়াশোনা করতে চলে গেছি। তোমাদের মত লোভ করি নাই। তোমরা আজকে লোভ করতেছো। এই লোভটা আমরা করি নাই। সুতরাং এত পাগল হওয়ার কি আছে ভাই? বয়স কম। রাজনীতি শিখো। ধীরে ধীরে রাজনীতি করো। দেশের উন্নতি করো। আমরা কামনা করি। আমরা তোমাদের রাস্তায় ফুল বিছিয়ে দেব রাজনীতি করার জন্য। কিন্তু অপকর্ম করার জন্য কোন কাজ যদি করো তার জবাব আমরা দিতে পারি ইনশাল্লাহ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ আরও অনেকেই।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের