• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সারিয়াকান্দি

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি    ২০ জানুয়ারী ২০২৬, ০৪:১০ পি.এম.
সারিয়াকান্দিতে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া। ছবি: ভিওডি বাংলা

বগুড়ার সারিয়াকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়াির) বিকালে সারিয়াকান্দি পৌর বিএনপির উদ্যোগে পৌর বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শহীদ জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধে তার অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুল মোমিন পিন্টু, সহসভাপতি লাল মাহমুদ লাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, তাহেরুল ইসলাম পাঞ্জাব, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, শ্রমিকদলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শুভ, সাইবার দলের সভাপতি জুলফিকার আলম রুনুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ মোঃ মনিরুজ্জামান জাহিদ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার