• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নেত্রকোণায় স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

নেত্রকোণা প্রতিনিধি    ২০ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণার কলমাকান্দায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) নেত্রকোণা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাঃ মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) আবুল হাসেম এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালে নেত্রকোণার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের রুক্কু মিয়ার সঙ্গে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কৈলাটি গ্রামের রুবিনা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে জন্ম নেয় দুই কন্যা সন্তান। তবে সংসার জীবনের শুরু থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় প্রায়ই কলহ লেগে থাকত।

একপর্যায়ে অভিমান করে রুবিনা আক্তার বাবার বাড়িতে চলে যান। ২০২১ সালের ১৫ মে স্বামী রুক্কু মিয়া স্ত্রীকে ফিরিয়ে আনার আশায় শ্বশুরবাড়ি কৈলাটি গ্রামে যান। সেদিন গভীর রাতে স্ত্রী রুবিনা আক্তার ধারালো কুড়াল দিয়ে স্বামীর মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করেন।

এ ঘটনায় নিহত রুক্কু মিয়ার ছোট ভাই মোঃ আসাদ মিয়া বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) আবুল হাসেম বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। মামলার সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত আলামত পর্যালোচনা করে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। এই রায়ের মাধ্যমে সমাজে একটি শক্ত ও ইতিবাচক বার্তা যাবে। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করছে।

ভিওডি বাংলা/ একে এম এরশাদুল হক জনি/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার