• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

হাবিবুর রশিদ

শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না

নিজস্ব প্রতিবেদক    ২০ জানুয়ারী ২০২৬, ০৬:১০ পি.এম.
বক্তব্য রাখছেন ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনরুদ্ধারে শহীদ সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, আমাদের সহযোদ্ধারা যে রক্ত দিয়েছেন, সেই ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও জোরপুকুর মাঠ এ খিলগাঁও থানা ছাএদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনির ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। 

হাবিবুর রশিদ হাবিব বলেন, শহীদ নুরুজ্জামান জনিসহ জুলাই-আগস্ট আন্দোলনে নিহত সকল সহযোদ্ধা বাংলাদেশের সূর্যসন্তান। তারা গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। 

তিনি অভিযোগ করে বলেন, জনির বাবা বলেছেন একটি গুলিই যথেষ্ট ছিল, অথচ নির্মমভাবে ১৬টি গুলি করে আমাদের সহযোদ্ধাকে হত্যা করা হয়েছে এতেই বোঝা যায় প্রশাসন দালালি করতে করতে নর পিছাচে পরিণত হয়েছিল।

বক্তব্য রাখছেন ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

তিনি আরও বলেন, গত বছরগুলোতে হাজারো সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে, অনেককে গুম করা হয়েছে, যাদের এখনো খোঁজ মেলেনি। অনেক সহযোদ্ধা পঙ্গু হয়ে স্বাভাবিক জীবন হারিয়েছেন। এসব রক্তের ঋণের কাছে শুধু বিএনপি নয়, পুরো বাংলাদেশ দায়বদ্ধ।

হাবিবুর রশিদ হাবিব বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে বিচ্যুত না হয়ে জাতীয়তাবাদী শক্তি সবসময় আন্দোলনের সম্মুখ সারিতে ছিল এবং থাকবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, ভোটাধিকারভিত্তিক, নিরাপদ, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, শহীদ ও নির্যাতিত সহযোদ্ধাদের পরিবারকে আজীবন পাশে রাখা হবে। যেভাবে নিজের পরিবারের প্রতি দায়িত্ব পালন করি, ঠিক সেভাবেই সহযোদ্ধাদের পরিবারগুলোর প্রতিও দায়িত্ব পালন করব।

হাবিবুর রশিদ হাবিব বলেন, ‌‘কারাবরণ, নির্যাতন ও নিপীড়নের মধ্য দিয়েও আমরা পিছিয়ে যাইনি। আগামীতেও যাব না। সহযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ একটি গণতান্ত্রিক, মাদকমুক্ত ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ বাস্তবায়ন করেই ছাড়ব।’

এ সময় তিনি বিএনপি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সকল শহীদ সহযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এ সময় বিএনপি', ছাত্রদল যুবদলের স্থানীয় নেতাকর্মীরা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের