• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক    ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৩২ এ.এম.
মহাখালীতে মাদরাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণে জিয়াউর রহমান ফাউন্ডেশন-ছবি-ভিওডি বাংলা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর দু’টি মাদরাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানবিক এই কর্মসূচির মাধ্যমে শীতার্ত অসহায় ও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যার পর রাজধানীর মহাখালী এলাকায় ধারাবাহিকভাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির প্রথম পর্বে সন্ধ্যা ৬টায় মহাখালী ওয়্যারলেস গেট সংলগ্ন টিএনটি মাঠের পাশে অবস্থিত জামিয়া কাশিমিয়া টিএন্ডটি কলোনি মাদরাসায় শীতবস্ত্র বিতরণ করা হয়। সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন অতিথিরা।

এরপর রাত সোয়া ৮টায় দ্বিতীয় পর্বের কার্যক্রম অনুষ্ঠিত হয় মহাখালী নিকেতন এলাকার ৫ নম্বর গেটসংলগ্ন দারুল উলুম হামিদিয়া মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে। এখানেও বিপুলসংখ্যক এতিম ও দরিদ্র শিক্ষার্থীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার। এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর জীবন দর্শনের মূল ছিল আত্মনির্ভরশীলতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা। তাঁর জন্মবার্ষিকীতে অসহায় ও এতিমদের পাশে দাঁড়ানোই জিয়াউর রহমান ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, দেশের শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। মানবিক এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, জেডআরএফের পরিচালক ও বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. আবদুল করিম, অধ্যাপক ড. সোহাগ আউয়াল, কৃষিবিদ শফিউল আলম দিদার, সাংবাদিক সাঈদ খানসহ জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে মাদরাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা এই মানবিক উদ্যোগের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের