• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ঢাকা-৫: ধানের শীষে নবী উল্লা, দাঁড়িপাল্লায় মোহাম্মদ কামাল

নিজস্ব প্রতিবেদক    ২১ জানুয়ারী ২০২৬, ১২:২১ পি.এম.
বামে ধানের শীষ প্রার্থী নবী উল্লা, ডানে দাঁড়িপাল্লা প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন-ছবি: সংগৃহীত

ঢাকা-৫ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বিএনপির প্রার্থী মো. নবী উল্লা ধানের শীষ পেয়েছেন, আর জামাতের মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন দাঁড়িপাল্লা প্রতীক অর্জন করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) সকালেই ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তারা প্রতীক সম্পর্কিত চিঠি গ্রহণ করেন।

ঢাকা-৫ বিএনপির প্রার্থী মো. নবী উল্লা বলেন, “গত ১৮ বছর পর নির্বাচনে অংশ নিচ্ছি। আগামীকাল থেকে ব্যাপক প্রচারণা চালিয়ে যাব। জনগণ অত্যন্ত উৎসাহ নিয়ে ভোট দিতে বসেছে। আমি নিজে ঢাকার এই এলাকার বাসিন্দা। জনগণ আমাকে ভালোবেসে ভোট দেবে, ইনশাআল্লাহ বিজয়ী হব।”

অন্যদিকে দাঁড়িপাল্লা প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেন, “আমি সব জনগণকে অভিনন্দন জানাচ্ছি। নির্বাচনী প্রচারণা শুরু করব জুলাই মাসে আহতদের নিয়ে। সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হবে।”

ঢাকা-৫ আসনটি এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত। দলীয় কার্যক্রম ও নির্বাচনী প্রচারণায় উভয় প্রার্থীই জোর দিচ্ছেন ভোটারদের সাথে সরাসরি সংযোগ স্থাপন ও এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরার দিকে।

নির্বাচন কমিশনের বরাদ্দ অনুসারে, প্রতীক প্রাপ্তি শেষে প্রার্থীরা আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। এ আসনে ভোটারদের আগ্রহ অত্যন্ত বেশি বলে জানা গেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের