• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ঢাকা-৯:

স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা পেলেন ফুটবল প্রতীক

নিজস্ব প্রতিবেদক    ২১ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ পি.এম.
ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক সংগ্রহের পর-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা জাতীয় সংসদ নির্বাচনের জন্য ফুটবল প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন।

ডা. তাসনিম জারা বলেন, “গত কয়েকদিন ধরে আমি খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এলাকা ঘুরে আসন্ন নির্বাচনে বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেছি। অনেকেই প্রতিদিনই জানতে চাচ্ছিলেন, নির্বাচনে কোন মার্কায় আমাকে সমর্থন করা যাবে। আজ সেই প্রশ্নের পরিষ্কার উত্তর আমরা পেয়েছি।”

তিনি আরও বলেন, “আমি ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছি। আগামীকাল থেকে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হবে। আমাদের মূল লক্ষ্য স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠা করা। সকলকে দোয়া এবং শুভকামনার জন্য অনুরোধ করছি।”

ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানুষের মাঝে সরাসরি যোগাযোগের মাধ্যমে ভোটারদের সঙ্গে যোগাযোগের ওপর গুরুত্ব দিচ্ছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের