• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

গণভোট ইস্যুতে বিএনপির অবস্থান ‘হ্যাঁ’

নিজস্ব প্রতিবেদক    ২১ জানুয়ারী ২০২৬, ০১:২২ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন-ছবি-ভিওডি বাংলা

বিএনপি নির্বাচনি প্রচারণায় গণভোট ইস্যুতে ‘হ্যাঁ’ পক্ষে অবস্থান নেবে। বুধবার (২১ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন এ কথা জানান।

তিনি আরও বলেন, “গতকাল (২০ জানুয়ারি) ঢাকা-১৫ আসনে ঘটে যাওয়া ঘটনা অনাকাঙ্ক্ষিত। আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণার আগে কোনো এনআইডি বা বিকাশ নম্বর সংগ্রহ কাম্য নয় এবং বিএনপির পক্ষ থেকে এমন কোনো কাজ করা হচ্ছে না।”

মাহদী আমিন অভিযোগ করেন, নির্বাচনি মাঠে বিএনপির অনুকূলে থাকা সত্ত্বেও লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করার চেষ্টা চলছে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারণা সিলেট থেকে শুরু করবেন। আজ রাত ৮টা ১৫ মিনিটে তিনি বিমানযোগে সিলেটে পৌঁছে গভীর রাতে হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন। এছাড়া আগামীকাল সকালেই সিলেটে দলের প্রথম নির্বাচনি জনসভায় অংশ নেবেন।

তিনি জানান, নির্বাচনি প্রচারণায় তারেক রহমানের সঙ্গে থাকবেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দলের ত্যাগী নেতাকর্মীরা।

বিএনপি থেকে এখন পর্যন্ত জানানো হয়েছে, দলের কেন্দ্র থেকে ঘোষিত নির্দেশনা অনুযায়ী সমস্ত নির্বাচনি কার্যক্রম যথাযথভাবে ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের