• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বিচারপতি ফারাহ মাহবুব

নিজস্ব প্রতিবেদক    ২১ জানুয়ারী ২০২৬, ০২:১৮ পি.এম.
ফারাহ মাহবুবকে জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে-ছবি-ভিওডি বাংলা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় বুধবার (২১ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ৩(২) (ক)-এর ভিত্তিতে বিচারপতি ফারাহ মাহবুবকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। এর আগে প্রধান বিচারপতি হওয়ার আগ পর্যন্ত বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিচারপতি ফারাহ মাহবুব গত বছরের ২৪ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে জেলা আদালতে আইন পেশা শুরু করেন এবং ১৯৯৪ সালের ১৫ অক্টোবর হাইকোর্টে, ২০০২ সালের ১৫ মে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরে ২০০৪ সালের ২৩ আগস্ট তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং ২০০৬ সালে স্থায়ী হাইকোর্ট বিচারপতি হিসেবে নিয়োগ পান।

ফারাহ মাহবুবের একটি পরিচয় হলো, তিনি প্রখ্যাত আইনজীবী ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মাহবুবুর রহমানের মেয়ে। বিচারপতি হিসেবে তাঁর সময়কাল বিভিন্ন গুরুত্বপূর্ণ ও আলোচিত রায় দিয়ে স্বীকৃতি পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

হাইকোর্টে বিচারপতি থাকাকালীন বিচারপতি ফারাহ মাহবুব আজিমপুর কবরস্থান রক্ষার রায়, ধর্ষণের শিকার নারীদের দ্রুত মামলা নেওয়ার বিষয়ে নীতিমালা করে রায়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রথাগত অধিকার রক্ষার রায়, অবহেলাজনিত কারণে মৃত্যুর ঘটনায় শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণের রায়, প্রাথমিক বিদ্যালয়ের প্যানেল শিক্ষকদের চাকরি সরকারিকরণের রায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা বাধ্যতামূলকের রায়, পঞ্চদশ সংশোধনী নিয়ে ঐতিহাসিক রায়-সহ অসংখ্য আলোচিত রায় দিয়ে সুনাম কুড়িয়েছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের