• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম

বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ

বরগুনা প্রতিনিধি    ২১ জানুয়ারী ২০২৬, ০৪:০০ পি.এম.
সংগৃহীত ছবি

পেশাদার, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে ‘বরগুনা জেলা সাংবাদিক পরিষদ’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। এতে বাংলাভিশনের বরগুনা প্রতিনিধি সহিদুল ইসলাম স্বপ্ন সভাপতি এবং বাংলাট্রিবিউনের বরগুনা প্রতিনিধি ইবরাহীম সোহেল রাজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার(২০ জানুয়ারি) বরগুনা পৌর শহরের বাজার রোডে অবস্থিত নাহার এম্পোরিয়ামের ৪র্থ তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে একটি সভার মাধ্যমে সংগঠনের কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য পদে দৈনিক আজকের পত্রিকার মনোতোষ হাওলাদার সিনিয়র সহ-সভাপতি, দৈনিক দ্বীপাঞ্চলের জামাল মীর সহ-সভাপতি, দৈনিক খবরের কাগজের মহিউদ্দিন অপু যুগ্ম সাধারণ সম্পাদক, নাগরিক টিভির সোহাগ হাফিজ অর্থ সম্পাদক, এটিএন নিউজের সুজন শীল সাংগঠনিক সম্পাদক, দৈনিক কালের কণ্ঠ ডিজিটালের আকরাম হোসেন হৃদয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার তানভীর ভাসানী প্রচার, প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, নিউজ টোয়েন্টিফোর ও দৈনিক দেশরূপান্তরের সুমন সিকদার, দৈনিক নয়া দিগন্তের মো. জসিম উদ্দীন, এনপিবি নিউজের এইচ এম কাওসার মাদবার, দৈনিক আজকের পত্রিকার হৃদয় হোসেন মুন্না, বাংলা টিভির হাইরাজ মাঝি, দৈনিক নতুন সময়ের তামান্না জেনিফার, দৈনিক সকালের সময়ের সাইফুর ইসলাম সজিব, ইটিসি নিউজের রাফাত মল্লিক, বরগুনা নিউজের আরিফুল ইসলাম রুবেল, খবর সংযোগের জাহিদ হাওলাদার, দৈনিক বাংলা বাজারের মো. সুজন এবং দৈনিক জবাবদিহির রাসেল চৌধুরি ।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বরগুনা জেলা সাংবাদিক পরিষদ রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে পেশাদার সাংবাদিকতার মান উন্নয়ন, গণস্বার্থ রক্ষা এবং সত্য ও জবাবদিহিমূলক সাংবাদিকতা চর্চায় অগ্রণী ভূমিকা পালন করবে।

ভিওডি বাংলা/ জাহিদুল ইসলাম মেহেদী/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী