• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ঢাকা-১৭:

তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক    ২১ জানুয়ারী ২০২৬, ০৪:৪৩ পি.এম.
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-ছবি-ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তার পক্ষে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম প্রতীকের চিঠি গ্রহণ করেন।

চিঠি গ্রহণের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মনিরুল ইসলাম জানান, নির্বাচন কমিশন তারেক রহমানকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিয়েছেন। এছাড়া প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন বলে কমিশনার জানিয়ে দিয়েছেন। মনিরুল ইসলাম বলেন, “যুবক থেকে শুরু করে সব শ্রেণির ভোটাররা তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত।”

ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জমান দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন। নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর আজ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছে।

প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ধানের শীষ প্রতীক এবং তারেক রহমানের জনপ্রিয়তা ঢাকার এই নির্বাচনে ভোটারের মনোযোগ আকর্ষণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভোটারদের কাছে এখন মূল প্রশ্ন হচ্ছে, ধানের শীষের বিপরীতে দাঁড়িপাল্লা প্রতীক কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।

এদিকে, ভোটারদের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও নির্বাচন আচরণবিধি মেনে চলার প্রতি জোর দিয়েছেন। নির্বাচনের আগে ঢাকা-১৭ এলাকায় রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের