• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জামায়াত আমির

মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ

নিজস্ব প্রতিবেদক    ২১ জানুয়ারী ২০২৬, ০৫:৫৮ পি.এম.
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষ এখন অনেক বেশি সচেতন; মব তৈরি করে জনমত প্রভাবিত করার দিন শেষ। তিনি বলেন, সবাইকে জনগণের কাছে যেতে হবে—দলের অঙ্গীকার, বক্তব্য, ব্যক্তিগত চরিত্র ও কার্যক্রম তুলে ধরতে হবে। জনগণ অতীত ও বর্তমান বিবেচনা করে কাকে বিশ্বাস করবে, সে সিদ্ধান্ত নিজেরাই নেবে। 

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিরপুরে আহত জামায়াত নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চায়, যেখানে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটবে এবং ভয়ভীতির পরিবেশ থাকবে না। মানুষ যেন স্বস্তির সঙ্গে ভোট দিতে পারে—এমন নির্বাচনই তাদের প্রত্যাশা।

তিনি বলেন, দলের কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তা দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষ রয়েছে। অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে কোনও ব্যক্তি বা দলের কোনও ধরনের মব সৃষ্টি করার এখতিয়ার নেই। এ ধরনের ‘নোংরা মব’ রাজনীতির তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এসব কর্মকাণ্ড এখানেই বন্ধ হওয়া উচিত।

৩০০ আসনে অংশগ্রহণকারী সব প্রার্থীর প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, জনগণের প্রতি আস্থা রাখুন এবং ভোটারদের শান্তিপূর্ণভাবে পছন্দের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ দিন। ভোটারদের সহযোগিতা করা সব দলের প্রার্থীদের দায়িত্ব।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াতে ইসলামীর অঙ্গীকার স্পষ্ট—দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়া। তিনি বলেন, ‘সে সমাজে আর ফ্যাসিবাদ ফিরে আসবে না।’ একই সঙ্গে তিনি জানান, জামায়াতে ইসলামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট—উভয় নির্বাচনে অংশ নেবে।

এর আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপির লোকজন জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জামায়াত আমির। তিনি বলেন, ‘শুধু আমাদের ভাইদের নয়, আমাদের মা-বোনদের ওপরও হামলা হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক।’

ভিওডি বাংলা/ এম/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের