• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গফরগাঁওয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলি

ময়মনসিংহ প্রতিনিধি    ২১ জানুয়ারী ২০২৬, ০৬:৪১ পি.এম.

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (২১ জানুয়ারি) বিকাল সোয়া ৫টার দিকে পৌর শহরের থানা এলাকা ইসলামিয়া স্কুলের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় নেতাকর্মীরা জানান, বিকেলে প্রতীক পাওয়ার পর বিএনপির প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিল দুটি থানা এলাকার ইসলামিয়া স্কুলের সামনে গিয়ে মুখোমুখি হয়ে যায়। এতে উত্তেজনা সৃষ্টি হলে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলি বর্ষণের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী লাঠি চার্জ করলে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল আল মামুন বলেন, গফরগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী