• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কাদের গনি

জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের রূপকার

নিজস্ব প্রতিবেদক    ২১ জানুয়ারী ২০২৬, ০৯:২১ পি.এম.
জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সাংস্কৃতিক ফোরাম আয়োজিত ‘শিল্প-সংস্কৃতির বিকাশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভা। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের রূপকার। সমাজের অন্ধকার দূর করতে তিনি সাংস্কৃতিক জাগরণের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন এবং সে লক্ষ্যে রাষ্ট্রীয়ভাবে নানা উদ্যোগ গ্রহণ করেন।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নাট্যশালার সেমিনার কক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সাংস্কৃতিক ফোরাম আয়োজিত ‘শিল্প-সংস্কৃতির বিকাশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সাংস্কৃতিক ফোরাম আয়োজিত ‘শিল্প-সংস্কৃতির বিকাশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভা।

কাদের গনি চৌধুরী বলেন, সংস্কৃতি একটি জাতির প্রাণ ও সভ্যতার মানদণ্ড। অন্যায়, অনিয়ম ও নৈতিক অবক্ষয় রোধে সাংস্কৃতিক জাগরণ অপরিহার্য—এটি প্রেসিডেন্ট জিয়াউর রহমান গভীরভাবে উপলব্ধি করেছিলেন। সেই ভাবনা থেকেই তিনি ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর দর্শন প্রবর্তন করেন, যা ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতির ঊর্ধ্বে উঠে সকল নাগরিককে ঐক্যবদ্ধ করে।

তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ একটি মধ্যপন্থী ও উদার রাজনৈতিক দর্শন—এটি ধর্মান্ধ নয়, আবার ধর্মহীনও নয়। এ দর্শনের মধ্য দিয়ে একটি আধুনিক, সাম্প্রদায়িকতামুক্ত ও ঐক্যবদ্ধ জাতি গঠনের ভিত্তি তৈরি হয়।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান শিক্ষার পাশাপাশি সাহিত্য, শিল্প ও সংস্কৃতির বিকাশে অসামান্য অবদান রাখেন। তার আমলেই একুশে পদক, স্বাধীনতা পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তন করা হয়। শিশুদের সৃজনশীল বিকাশে তিনি বাংলাদেশ শিশু একাডেমি, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা, জাতীয় শিশু পুরস্কার ও জাতীয় শিশু পার্ক প্রতিষ্ঠা করেন।

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সাংস্কৃতিক ফোরাম আয়োজিত ‘শিল্প-সংস্কৃতির বিকাশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভা।

বিএফইউজে মহাসচিব বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণে রাঙামাটি ও বিরিশিরিতে উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপন এবং বিভাগীয় শহরগুলোতে ইসলামী সংস্কৃতি কেন্দ্র প্রতিষ্ঠার কথাও তুলে ধরেন তিনি।

চলচ্চিত্র শিল্পের বিকাশে জিয়াউর রহমান চলচ্চিত্র অনুদান প্রথা চালু, এফডিসির আধুনিকায়ন, রঙিন চলচ্চিত্র নির্মাণের ব্যবস্থা এবং শিশুতোষ চলচ্চিত্র নির্মাণে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রদান করেন বলেও উল্লেখ করেন বিএফইউজে মহাসচিব।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংস্কৃতিক ফোরামের সভাপতি এরশাদ হাসান এবং সঞ্চালনা করেন মঈনুল ইসলাম। আলোচনায় অংশ নেন জাসাস সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, বিএফইউজে সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হাসান দর্পণসহ সাংস্কৃতিক ও সাংবাদিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
হেড অব নিউজ, ভিওডি বাংলা ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়