• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

‘ঢাকায় কোনো সিট দেব না’—জামায়াত প্রার্থীর মন্তব্যে বিতর্ক

ভিওডি বাংলা ডেস্ক    ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৪৭ পি.এম.
ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। সংগৃহীত ছবি

ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান বলেছেন, ‘ঢাকায় কোনো সিট দেব না, সব সাইজ হয়ে যাবে।’ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে এ ধরনের মন্তব্য করতে শোনা যায়। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, গাড়িতে বসে কোথাও যাওয়ার সময় ডা. খালিদুজ্জামান এসব কথা বলছিলেন।

ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, ‘ভয় পেয়ো না, সব সাইজ হয়ে যাবে। কালকে আমরা গুলশানে একটা সংবাদ সম্মেলন করতে পারি। তোমরা কাল সন্ধ্যার দিকে ওদিকে থাকার একটা প্ল্যান রাখো।’

এছাড়া তিনি বলেন, ‘এবার ইলেকশন হবে ঈদের মতো। কে কী করে সেটা নিয়ে ভয় পেয়ো না। শিবির ছাত্রসংসদের সব ভোটে জিতবে, শাকসু নির্বাচনেও জিতবে। নির্বাচনে ঢাকায়ও জিতবে—সব জিতবে। ঢাকায় কোনো সিটই দেব না।’

তার এ ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অনেক নেটিজেন তার মন্তব্যকে বিতর্কিত ও হুঁশিয়ারিমূলক বলে প্রতিবাদ জানিয়েছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে ডা. এস এম খালিদুজ্জামানের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের