• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পাংশায় পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী মিঠু গ্রেপ্তার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২১ জানুয়ারী ২০২৬, ১০:৩১ পি.এম.
শীর্ষ সন্ত্রাসী মিঠু গ্রেপ্তার। ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোঃ মিঠু শেখ (৩৫) কে গ্রেপ্তার করেছে। বুধবার (২১ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে পাংশা থানাধীন সরিষা শেখপাড়ার মেহেদীর বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিঠু শেখ সরিষা ইউনিয়নের পালেরডাঙ্গী গ্রামের খোরশেদ শেখের ছেলে।

জানা যায়, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে সন্ত্রাসী মিঠুর হেফাজত থেকে দস্যুতা মামলার ঘটনায় ব্যবহৃত ১টি ২৪ ইঞ্চি লোহার রড, ১টি আনুমানিক ২৫ ইঞ্চি লম্বা হাসুয়া এবং লুণ্ঠিত বিভিন্ন নোটের ২ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, ধৃত মিঠু শেখের বিরুদ্ধে থানায় ২টি অস্ত্র মামলা, ২টি চাঁদাবাজির মামলা, ১টি ডাকাতির প্রস্তুতি মামলা, ২টি মাদক মামলা এবং অন্যান্য আরও ৩টিসহ মোট ১০টি মামলা রয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী