• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

দ্রুত মেরামতের দাবি

ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে তিন গ্রামের মানুষের যাতায়াত

   ২১ জানুয়ারী ২০২৬, ১০:৪২ পি.এম.
ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে তিন গ্রামের মানুষের যাতায়াত। ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নীলকমল নদীর উপর নির্মিত একটি ঝুঁকিপূর্ণ বাঁশের নড়বড়ে সাঁকো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে কুটিচন্দ্রখানা ও সাবেক
ছিট মহলের হাবিবপুর গ্রামসহ তিন গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ। ৩০ মিটার বাঁশের সাঁকোটি  দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় বাঁশের চরাট ভেঙে গিয়ে কোথাও কোথাও ফাঁক তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সাঁকোটি পিচ্ছিল হয়ে পড়ে। এতে স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও নারীরা বেশি বিপাকে পড়ছেন। প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই ।

স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান, মালেক, চাঁদনি জানান, ঝুঁকিপূর্ণ সাঁকোটি তাদের চলাচলের একমাত্র ভরসা। তাই ঝুঁকি নিয়ে যাতায়াতের সময় প্রায় দুর্ঘটনার স্বীকার হচ্ছেন তারা, এছাড়া এই ঝুঁকিপূর্ণ সাকো দিয়ে অসুস্থ রোগী যাতায়াতে খুবই অসুবিধা, তাই দ্রুত দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সাঁকোটি মেরামত কিংবা একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। 

স্থানীয় শিক্ষার্থীরা অনিক ও আশিক জানান, প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে তাদের স্কুল কলেজে যেতে হয়, প্রায় সময় তারা দুর্ঘটনার স্বীকার হন, তাদের যাতায়াতে সুবিধার্থে  দ্রুত ঝুঁকিপূর্ণ সাঁকোটি মেরামতের দাবি শিক্ষার্থীদের। 

ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন ও রশিদ হারুন জানান, বাঁশের সাঁকোটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এলাকার লোকজনের যাতায়াতের খুবই অসুবিধা হয়েছে, মেরামতের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, এছাড়াও সেখানে একটি স্থায়ী বীজ নির্মাণের জন্য প্রস্তাব দেয়া আছে। 

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মামুনুর রহমান জানান, সেখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের প্রস্তাবনা দেয়া হয়েছে। 

দীর্ঘদিনের জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীরা দ্রুত সাঁকোটি মেরামত কিংবা নতুন একটি সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন।

ভিওডি বাংলা/ জাহাঙ্গীর আলম/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী