• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

তারেক রহমান:

১৬ বছরে জনগণের সম্পদ লুটপাট ও বিদেশে পাচার

নিজস্ব প্রতিবেদক    ২২ জানুয়ারী ২০২৬, ০১:৩৫ পি.এম.
তারেক রহমান সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনি জনসভায় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখছেন-ছবি-ভিওডি বাংলা

বিগত ১৬ বছরে উন্নয়নের নামে দেশের জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত দলের প্রথম নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের প্রতি জনগণকে সতর্ক থাকতে হবে। আগেও মানুষ ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করেছে, আগামীতেও তা করবে।”

দলের চেয়ারম্যান বেলা ১২টা ২৫ মিনিটে জনসভার মঞ্চে উপস্থিত হন। তাঁর মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক উচ্ছ্বসিত হয়ে ওঠেন। স্লোগানে-স্লোগানে মাঠ প্রকম্পিত হয়। তিনি উপস্থিত সকলকে হাত তুলে অভিবাদন জানান, আর সমর্থকরাও হাত তুলে তাকে স্বাগত জানান।

জনসভা শুরু হয় বেলা পৌনে ১১টার দিকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। এদিনের অনুষ্ঠানে সিলেট নগরী ও আশপাশের এলাকা উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। বুধবার রাত থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে মিছিল করে নেতাকর্মীরা জনসভাস্থলে পৌঁছাতে থাকেন। নির্ধারিত সময়ের অনেক আগেই সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

তারেক রহমানের সফর ও জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় রয়েছে। জনসভাস্থল ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের মানুষের ঐক্য ও সচেতনতা ছাড়া ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব নয়। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্যের সঙ্গে সমর্থকরা একযোগে স্লোগান দিতে থাকেন, যা পুরো জনসভাস্থলকে প্রাণবন্ত করে তোলে।

বৃহস্পতিবারের এই নির্বাচনি জনসভা বিএনপির নির্বাচনি প্রচারণার নতুন সূচনা হিসেবে দেখা হচ্ছে। সিলেটের এই জনসভা রাজনৈতিক মহলে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের