• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

সিলেটে বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় তারেক রহমান

সিলেট প্রতিনিধি    ২২ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ পি.এম.
সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনি প্রচারণায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-ছবি-ভিওডি বাংলা

সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত হলো বিএনপির প্রথম নির্বাচনি জনসভা। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দুপুর ১২টা ২৫ মিনিটে মঞ্চে পা রাখার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠেন হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক। স্লোগান-স্লোগান করে প্রকম্পিত হয়ে ওঠে জনসভার মাঠ। মঞ্চে ওঠার সময় হাত তুলে সবাইকে অভিবাদন জানান তারেক রহমান। এসময় উপস্থিত নেতাকর্মীরাও হাত তুলে তাকে স্বাগত জানান।

জনসভা বেলা পৌনে ১১টার দিকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য দেন এবং নির্বাচনি বার্তা তুলে ধরেন। জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরী ও আশপাশের এলাকায় কয়েক দিন ধরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বুধবার রাত থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করেন। নির্ধারিত সময়ের অনেক আগে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

তারেক রহমানের সফর ও জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। জনসভাস্থল ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, তারেক রহমান বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে আকাশপথে সিলেটে পৌঁছান। সিলেট পৌঁছানোর পর তিনি প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর হজরত শাহজালাল (রহ.) দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জেয়ারত করেন।

তারপর তিনি নগরের উপকণ্ঠে দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান এবং সেখানে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বক্তব্য রাখেন। এর আগে বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ও জুবাইদা রহমানের পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শ্বশুরবাড়িতে কিছু সময় অবস্থান করার পর তিনি সিলেট বিমানবন্দর সংলগ্ন হোটেলে ফিরে যান।

জনসভা ও তারেক রহমানের আগমনের মাধ্যমে বিএনপি নির্বাচনি প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেছে। সিলেটসহ আশপাশের জেলা থেকে আগত সমর্থকেরা তাদের উপস্থিতি দিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছেন। দলীয় নেতারা ভোটারদের উদ্দেশে সরকারের নীতি ও বিএনপির প্রতিশ্রুতির বিষয় তুলে ধরেছেন।

মঞ্চে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের গুরুত্ব এবং বিএনপির নির্বাচনি পরিকল্পনা নিয়ে বক্তব্য দিয়েছেন। জনসভায় উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান পান। সিলেটের জনসভা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে নির্বাচনি প্রচারণার গতি বৃদ্ধি পাবে বলে বিএনপি আশা করছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের