• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

মির্জা ফখরুল:

বিএনপির লড়াই স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক    ২২ জানুয়ারী ২০২৬, ০২:১৭ পি.এম.
সিলেটের আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত দলের প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য দেন মির্জা ফখরুল-ছবি-ভিওডি বাংলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের আজকের লড়াই স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত দলের প্রথম নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “আজ একটি দল কুৎসা রটাচ্ছে। এরা মানুষের ভোট পাবে না। এরা স্বাধীনতাবিরোধী। আজকের লড়াই তাদের বিরুদ্ধে।” তিনি আরও যোগ করেন, “দীর্ঘ ১৫ বছর ধরে গণতন্ত্রের জন্য মানুষ প্রাণ দিয়েছে, গুম হয়েছে, কিন্তু মাথা নত করেনি। তারেক রহমানের আজকের যাত্রা নতুন বাংলাদেশের যাত্রা।”

জনসভা সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। স্থানীয় বিএনপি নেতাদের বক্তব্যের পর দুপুর ১২টা ২৫ মিনিটে দলের চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে উপস্থিত হন। তার উপস্থিতি দেখেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক। স্লোগানে-স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে জনসভার মাঠ।

মঞ্চে উঠার সময় হাত তুলে উপস্থিত সবাইকে অভ্যর্থনা জানান তারেক রহমান। সমর্থকরাও হাত তুলে তাকে স্বাগত জানান।

জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরী ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বুধবার রাত থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে মিছিল আকারে জনসভাস্থলে প্রবেশ করতে থাকেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের অনেক আগে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

তারেক রহমানের সফর ও জনসভাকে কেন্দ্র করে সিলেটে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকেন। জনসভাস্থল ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

বিএনপির এই নির্বাচনি জনসভা তাদের প্রচারণার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। দলীয় নেতৃত্ব আশা প্রকাশ করেছেন, জনসভা ভোটারদের মধ্যে শক্তিশালী প্রভাব ফেলবে।  

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের